ইন্দ্রাণী তুমি শুধুই আমার - অধ্যায় ৬

🔗 Original Chapter Link: https://xossipy.com/thread-74846-post-6285906.html#pid6285906

🕰️ Posted on Wed Aug 12 2026 by ✍️ Subha@007 (Profile)

🏷️ Tags:
📖 1014 words / 4 min read

পর্ব -৬ দেখতে দেখতে বছর ঘুরে গেল। বুবাই এখন নার্সারি থেকে কেজি ওয়ান এ উঠেছে। অ্যানুয়াল এক্সামেও দারুণ রেজাল্ট করেছে ও। তাছাড়া ইন্দ্রাণীরও গ্রাজুয়েশন এর পড়া শেষ হয়ে গেছে এর মধ্যে। ইন্দ্রাণীকে এখন আমি আমার বাড়ির সদস্যের মতোই ট্রিট করি। ওর সুবিধা অসুবিধার খবর নিই। ইন্দ্রাণীও সবকিছুই শেয়ার করে আমার সাথে। যাইহোক, ইন্দ্রাণীর গ্র্যাজুয়েশন এর রেজাল্ট বেরোলে আমি এবার ওকে জিজ্ঞেস করলাম, “তোমার পড়াশোনা তো শেষ আপাতত, এরপর কী করবে কিছু ভেবেছো?” ভবিষ্যতের কথা বলতেই ইন্দ্রাণীর মুখে যেন অন্ধকার নেমে আসলো। ইন্দ্রাণী মুখ কালো করে বললো, “এরপর হয়তো চাকরি বাকরির চেষ্টা করবো আমি।” আমি এবার একটু দরদ দেখিয়ে বললাম, “এখনই চাকরির চিন্তা কেন করছো তুমি ইন্দ্রাণী? তুমি তো পড়াশোনায় ভীষন ভালো! তুমি আরও পড়াশোনা করছো না কেন?” ইন্দ্রাণী মনখারাপ করে বললো, “আমার নিজেরও তো আরও পড়াশোনা করার ইচ্ছে ছিল সমুদ্র দা, এরপর মাস্টার্স করার ইচ্ছে ছিল আমার। কিন্তু কী করবো বলুন। বাবা অনেক কষ্টে আমাকে এতদূর পড়িয়েছে। এমনিতেও আমার খরচ তো আমিই চালাই, তাছাড়া সংসারেও বেশ ভালোই টাকা দিতে হয় আমাকে। কিন্তু এই অবস্থায় তো আমি আর পড়াশোনা চালিয়ে যেতে পারবো না। কারণ মাস্টার্স পড়তে আরোও বেশি খরচ, আর সংসার চালিয়ে এতো টাকা আমি কোথায় পাবো বলুন!” ইন্দ্রাণীর এই অবস্থা শুনে আমার মাথায় একটা শয়তানি বুদ্ধি খেলে গেলো। ওই মুহূর্তেই আমি একটা টোপ দিলাম ইন্দ্রাণীকে। আমি বললাম, “ধুর, আমি থাকতে তুমি সংসার চালানোর চিন্তা করছো কেন ইন্দ্রাণী! আমি তো আছিই তোমার জন্য? তুমি যদি আমাকে সুযোগ দাও আমি তাহলে তোমার সমস্ত দায়িত্ব নিতে পারি।” ইন্দ্রাণী যেন আমার কথাটা ঠিক বুঝতে পারলো না। ইন্দ্রাণী একটু হতবাক হয়েই আমায় জিজ্ঞাসা করলো, “মানে? আপনি ঠিক কী বলতে চাইছেন সমুদ্র দা?” আমি এবার একটু সোজা হয়ে বসলাম ইন্দ্রাণীর সামনে। তারপর ওর চোখে চোখ রেখে বললাম, “তুমি চাইলে তোমার পড়াশোনা চালিয়ে যেতে পারো ইন্দ্রাণী, খরচের চিন্তা করতে হবে না তোমায়। আমি তোমার সব খরচ চালাবো। তোমার পড়াশোনার সাথে সাথে যত রকমের খরচ আছে সবকিছু আমি চালাবো গো ইন্দ্রাণী! এবার বলো তুমি রাজি কিনা?” এই কয়দিনে ইন্দ্রাণীর সাথে আমার একটা দারুণ সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল। তাই ইন্দ্রাণীর এটা বিশ্বাস করতে একটুও কষ্ট হলো না যে আমি সত্যিই ওর সমস্ত দায়িত্ব নিতে চলেছি। ইন্দ্রাণী আনন্দে সঙ্গে সঙ্গে হঠাৎ করে আমার বুকে ওর মাথাটা রেখে আমায় জড়িয়ে ধরলো। আমার বুকে মাথা গুঁজে ইন্দ্রাণী বললো, “আপনি আমায় বাঁচালেন সমুদ্র দা, আমার খুব পড়াশোনা করার ইচ্ছে ছিল, কিন্তু আর পড়াশোনা চালিয়ে যেতে পারবো না বলে ভীষন মনখারাপ হচ্ছিলো আমার। আজ আপনি আমায় ভরসা দিলেন বলে আমি আবার আমার পড়াশোনা চালিয়ে যেতে পারবো।” কিন্তু সত্যি বলতে গেলে ইন্দ্রাণীর এই কথাগুলো কিছুই আমার মাথায় ঢুকছিল না। কারণ ইন্দ্রাণীর স্পর্শে আমার শরীরে যেন বিদ্যুতের প্রবাহ বইছিল রীতিমতো। উফফফফ.. কি নরম তুলতুলে ইন্দ্রাণীর শরীরটা! যেন একটা মোমের পুতুল আঁকড়ে ধরে রয়েছে আমাকে! আমিও সুযোগ বুঝে ইন্দ্রাণীকে একহাতে আলতো করে জড়িয়ে ধরে অন্য হাতে হাত বোলাতে লাগলাম ওর মাথায়। ইন্দ্রাণীর ঘন কোঁকড়ানো চুলে বিলি কেটে আমি সান্ত্বনা দিতে লাগলাম ওকে। কিন্তু আমাদের এই আলিঙ্গন বেশিক্ষন স্থায়ী হলো না। ইন্দ্রাণী এবার আমার বাহুবন্ধ থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বললো, “সরি, সমুদ্র দা। আমি আবেশে নিজেকে সামলাতে না পেরে আপনাকে এভাবে স্পর্শ করে ফেলেছি। কিন্তু বিশ্বাস করুন আমার কোনো খারাপ অভিসন্ধি ছিল না। আপনি যে বিবাহিত একথা মাথাতেই ছিল না আমার। আমার ভুল হয়ে গেছে সমুদ্র দা, আপনি কিন্তু কিছু মনে করবেন না প্লীজ।” আমি খেয়াল করলাম ইন্দ্রাণীর মুখটা লজ্জায় একেবারে লাল হয়ে গেছে পুরো। আমি এবার ইন্দ্রাণীকে সান্ত্বনা দেওয়ার জন্য অল্প হেসে বললাম, “না না, খারাপ ভাববো কেন ইন্দ্রাণী, আমি তো জানি তুমি খুবই ভদ্র একটা মেয়ে। হঠাৎ এরকম খবর পেলে নিজেকে ধরে রাখতে না পারাটাই স্বাভাবিক। আমি কিছু মনে করিনি, তুমি নিশ্চিন্তে থাকতে পারো।” আমার কথা শুনে ইন্দ্রাণী একটু স্বাভাবিক হলো এবার। আমি বললাম, “তোমার কোনো কিছুই চিন্তা করতে হবে না ইন্দ্রাণী। তুমি ভালো করে তোমার পড়াশোনা শেষ করো। তোমার যা যোগ্যতা রয়েছে, তাতে চাকরি বাকরি করার জন্য অন্য কোথাও ছোটাছুটি করতে হবে না তোমাকে। তোমার পড়াশোনা শেষ হলে আমিই তোমাকে আমার কোম্পানিতে একটা ভালো পদের চাকরি দিয়ে দেবো, তাতে তোমার সংসার খুব ভালো করে চলে যাবে।” ইন্দ্রাণী কৃতজ্ঞতায় মাথা নিচু করে রইলো। তারপর থেকে আমি দেখলাম ইন্দ্রাণী আরও বেশি করে খেয়াল রাখছে আমার ছেলের। আরো বেশি করে যত্ন নিয়ে পরাচ্ছে ওকে। এমনকি ইন্দ্রাণী বুবাইকে রীতিমতো নিজের সন্তানের মতোই দেখতে লাগলো, ওর প্রতিটা খুঁটিনাটি জিনিসের খেয়াল রাখতে লাগলো ও। এমনকি এখন এরকম হয়ে গেছে যে আমার কোনো দরকার পড়লে আমি অনায়াসে ইন্দ্রাণীর কাছে বুবাইকে রেখে চলে যেতাম দরকারে। বাড়িতে বুবাই ওর ম্যামের কাছেই একাই থাকতো। আমার বউ শ্রীপর্ণার অবশ্য এসবে কোনো ভ্রুক্ষেপ নেই। এর মধ্যে শ্রীপর্ণার প্রমোশন হয়েছে, কাজের দায়িত্বও বেড়েছে। নিজের কাজ নিয়েই ও ভীষন ব্যস্ত। আমাকে বা আমার ছেলেকে দেওয়ার মতো সময় শ্রীপর্ণার একেবারেই নেই। এরকম ভাবেই একদিন অফিস থেকে ফিরতে একটু দেরি হয়ে গেছিলো আমার। পিক সিজন চলছে তখন, আমাকেই দেখতে হচ্ছে অনেকটা। তাও ইন্দ্রাণীর সাথে সময় কাটানোর জন্য সাড়ে ছয়টার মধ্যেই বাড়ি চলে আসতাম আমি। কিন্তু সেদিন বাড়ি এসে আমি দেখলাম ইন্দ্রাণী তখনো পড়াতে আসেনি বুবাইকে। লতিকাদির কাছেই বুবাই খেলা করছে তখনও। আমার একটু খটকা লাগলো দেখে। ইন্দ্রাণী এতদিন পরাচ্ছে বুবাইকে, এর মধ্যে একদিনও এরকম দেরি করে আসেনি ও। মাঝে মধ্যে পরীক্ষার প্রয়োজনে ছুটি নিয়েছে ইন্দ্রাণী, কিন্তু তখন ও আগে থেকেই জানিয়ে দিয়েছে যে ও আসবে না। তাও শিওর হতে আমি লতিকা দিকে জিজ্ঞেস করলাম, “কিগো লতিকা দি! ইন্দ্রাণী আজ বুবাইকে পড়াতে আসে নি?” লতিকা দি এর উত্তরে আমায় বললো, “না দাদাবাবু, দিদিমনি তো আজ পড়াতে আসেনি এখনও। তাই বুবাই সোনাকে নিয়ে আমিই বসে আছি।” আমি একবার ভাবলাম হয়তো ইন্দ্রাণীর কোনো কাজ পরে গেছে কোনো, তাই আসেনি। কিন্তু পরক্ষণেই কি যেন মনে হলো আমার। ইন্দ্রাণীর ফোন নম্বর আমার কাছেই ছিল। আমি তখনই ফোন করলাম ইন্দ্রাণীকে। দুবার রিং হয়েই ফোনটা রিসিভ করলো ইন্দ্রাণী। ফোনের ওপাশ থেকে কাঁপা গলায় আওয়াজ এলো, “হ্যালো!” ইন্দ্রাণীর গলাটা শুনেই কেমন যেন লাগলো আমার। আমি জিজ্ঞেস করলাম, “কি হলো ইন্দ্রাণী, তুমি আজ এলেনা পড়াতে? আর তোমার গলাটা এরকম লাগছে কেন? কি হয়েছে?” ইন্দ্রাণী ফোনের ওপাশ থেকে কোনরকমে বললো, “আমাকে হঠাৎ করেই একটু হাসপাতালে আসতে হয়েছে সমুদ্র দা। তাই বুবাই কে পড়াতে যেতে পারিনি আমি, আপনাকেও ফোন করে বলা হয়নি কিছু।” আমি শঙ্কিত গলায় বললাম, “কি হয়েছে তোমার ইন্দ্রাণী? হঠাৎ হাসপাতালে যেতে হলো কেন তোমায়? কি হয়েছে শিগগিরই আমায় খুলে বলো।” ইন্দ্রাণী এবার কেঁদে ফেললো আমার কথা শুনে। কোনরকমে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাদতে কাদতে ও বললো, “আমার কিছু হয়নি সমুদ্র দা। আমার বাপির..” আমি উৎকন্ঠিত গলায় বললাম, “কি হয়েছে তোমার বাপির?” চলবে... গল্পটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন... ভালো লাগলে লাইক আর রেপুটেশন দেবেন।।।