মরীচিকা ও মোহময়ী - অধ্যায় ৮৯
না না, আমার কোন রাগ হয়নি। রাগ হবে কেন ?
পাঠক-পাঠিকার তো নিজস্ব পছন্দ-অপছন্দ ব্যক্ত করার অধিকার সবসময়ই আছে। সবারই নিজস্ব দৃষ্টিভঙ্গী থাকবে আর সেটাই স্বাভাবিক।
গল্পের প্লটের কোন অংশ, কোন চরিত্র, আপনার অপছন্দ হতেই পারে। সেটা নিয়ে আমি কিছুই মনে করব না। অনেক চরিত্র এসে যাচ্ছে বলে অভিযোগ আসায় আমি এই সেমিস্টারে চরিত্র যোগ করা স্থগিত রেখেছি। বিরক্ত হলে কী আমি এটা করতাম ?
যখন, রিডাররা আমায় সেক্সের অভাব নিয়ে বলেছে তখন আমি কিছু বলিনি। কিন্তু, পরে বারবার বলার পরে আমি বিরক্ত হয়েছি।
আফটারঅল আমার গল্প কোন পথে চলবে সেটা আমি ঠিক করব। রিডার সেটা ঠিক করে দিতে পারে না।
অয়ন সম্পর্কে বলতে বলব যে সে ফেস্টের প্রাথমিক শক আর বিক্রমের উপর রাগটা সামলে উঠলেও, বিদিশার উপর তার যে ক্ষোভটা জন্মেছিল, সেটা অয়ন পুরোপুরি suppress করে গেছে।
সিম্পোজিয়াম আর্ক থেকেই অয়নের internal monologue এ "ভালোবাসার মানুষ আঘাত করলে কত কষ্ট লাগে" বারবার এসেছে। কিন্তু, সেই রাগটা ও প্রথমবার দেখাল বৈশালীর উপর।
একজন মেয়ের উপর। এর একটা তাৎপর্য আছে।
মাঠে, দোজোয়, রিং-এ কিন্তু অয়ন বিক্রমের উপর যে রাগ সেটা ঝেড়েছিল। বিদিশার উপর রাগটা ঝাড়েনি। বৈশালীই প্রথম ভিক্টিম।
এটা বোঝাতে চেয়েছি যে অয়ন এখনো পুরোপুরি okay নয়। তবে সে আগের চেয়ে অনেক বেটার। তার self-awerness বেশ হাই আর সে নিজের এই আচরণ নিয়ে লজ্জিত। সে একটা লুপে ঘুরে চলেছে, এমনটা না।
অয়নের জার্নি তো সবে শুরু হয়েছে। পড়াশোনা, ফুটবল, মার্শাল আর্টস, জীবনের নানা চ্যালেঞ্জ এই সব নিয়েই জার্নি। ওকে এখনো অনেক দূর যেতে হবে। সেটাই তো গল্প।
নভেম্বরে আবার দেখা হবে?।