একটি একান্নবর্তী পরিবারের গল্প /মেজ বউ/【সংসার-খন্ড ৫】/ only Friday - অধ্যায় ৫
দেবশ্রী: মায়া
===========
৩খন্ড)
মালতী নির্বাক হয়ে তাকিয়ে আছে দেবশ্রীর দিকে,চোখে বিস্ময়।অঞ্জলী দুই বার ডেকেছে এর মধ্যে।কিন্তু মালতীর যেনো কোনো হুশ নেই
শান্তিলাল:-আপনাদেরকে অপমান বা বিয়ে ভাঙার জন্যে আমরা আসিনি,তাছাড়া দেবশ্রীর ছবি দেখেই ওনাদের বাড়ির সবারই পছন্দ হয়েছে।আসলে মোহন এরকম হঠাৎ বিয়ের ঠিক করে ফেললো অথচ যার বিয়ে সে কিছুই যানে না বুঝতেই তো পারছেন আজকালকার ছেলেমেয়ে। নিজেদের পছন্দ অপছন্দ তো থাকতেই পারে।
-কি যে বলেন ,ওনারা এসেছেন তাতে বরং ভালোই হয়েছে। বিয়ে মানে শুধু দুজন মানুষের মিল নয়,বিয়ে মানে দুই আত্মার মিলন দুটি পরিবারের মিল বন্ধন
নন্দিনী দেবশ্রীর দিকে তীক্ষ্ণভাবে তাকিয়ে আছে,তার শ্বাশুড়ি বা সুবাসের মায়ের সাথে দেবশ্রীর বেশ মিল আছে।বাড়ির দেয়ালে সুবাসের বাবা মায়ের যে ছবিটা আছে যেখানে দেবশ্রীকে দাড় করালে ভালো ভাবে না দেখেলে বোঝার উপায় নেই।দেবশ্রীর পড়নে শাড়ি লাল ব্লাউজ৷ গায়ের রং উজ্জ্বল,উচ্চতা পাঁচ ফুট দুই কি তিন হবে।দেখতে রুপনগরের রুপের দেবী বললেও হয়ত ভুল হবে ৷
[img]